রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যুবকের লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ৯.৪৫ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে
সিএনএমঃ
কুমিল্লার গৌরীপুর-জিয়ারকান্দির ব্রীজের গোমতী নদীর পাড় থেকে খোকন মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ৷
মঙ্গলবার (০১ এপ্রিল) বিকালে উপজেলার গৌরীপুর বাজারের জিয়ারকান্দি ব্রীজের গোমতী নদীর নিচ থেকে খোকন মিয়া(২৭) নামের এক যুবকের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে। দাউদকান্দি মডেল থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত খোকন মিয়া তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়নের নাগেরচর ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের হক মিয়ার ছেলে। খোকন মিয়া ঠিকাদারি পেশায় নিয়োজিত ছিলেন।
নিহত যুবক খোকন মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন,দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী৷
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হেলাল উদ্দিন জানান, স্থানীয় কয়েকজন লাশ দেখতে পেয়ে ফাঁড়ি থানায় খবর দিলে আমরা লাশের সুরহাতাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে আসি৷ তবে লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি৷
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)জুনায়েত চৌধুরী জানান,স্থানীয়রা  লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে আমি সঙ্গে সঙ্গে এস আই হেলাল উদ্দিনকে ফোর্স দিয়ে ঘটানাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি৷ নিহত খোকন মিয়ার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷তবে ময়নাতদন্তের রির্পোট আসার পর প্রকৃত ঘটনা উদঘাটন করা সমম্ভ হবে৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com