ঢাকা ০৫:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে
সিএনএমঃ

পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আব্দুল মুকিত ও রোকন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে একটি পুরাতন টিভি বিক্রিকে কেন্দ্র করে সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ঈদে এলাকায় ফির লে তাদের মধ্যে আবারও কথা কাটকাটি হয়। এরপর চেয়ারম্যানসহ স্থানীয়রা বিষয়টি মিমাংসার জন্য মঙ্গলবার সকালে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তারা আরও জানান, ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিকিৎসাধীন অনেকেই পালিয়ে যায়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বেশ কিছু দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হবিগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

আপডেট সময় ০৪:১৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫