ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে ৬০ কেজি গাঁজাসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনার মাধ্যমে ৬০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক হওয়া ব্যাক্তির নাম কাজিম আহমেদ। তিনি উপজেলার দরবস্ত এলাকার মৃত শহীদ মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টায় জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিট এর ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম সেনা ক্যাম্পের সামনে চেকপোস্টের মাধ্যমে তামাবিল মহাসড়কে একটি ডিআই পিকআপ তল্লাশী করে ৬০ কেজি গাঁজা সহ কাজিম আহমেদকে আটক করে।

পরে আটক হওয়া ব্যাক্তি, ডিআই পিকআপ ও জব্দ হওয়া ৬০ কেজি গাঁজা সেনাক্যাম্পে সেনাবাহিনীর হেফাজতে রাখার পর শুক্রবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন, ৪৮ বিজিবির নিকট হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে ৬০ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় ০৯:৩২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫