সিএনএম প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের উদ্যোগে তাহার নিজ গ্রামের বাড়ি তিতাস উপজেলার মাছিমপুর খান বাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও সরকারের অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।
অনুষ্ঠানে তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাফুজুল ইসলাম, হোমনা মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, মেঘনা উপজেলার মানিকারচর ইউপি সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, গোবিন্দপুর ইউপি সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আতাউর রহমান, হোমনা আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, তিতাস উপজেলা কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, শ্রমিক দলের সাবেক সভাপতি আদিলুর রহমান আদিল, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জিয়া সাইবারফোর্সের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, তিতাস উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, মেঘনা বড়কান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সাত্তার ভূঁইয়া তপু, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মাওলা, হোমনা পৌর বিএনপি নেতা বাদশা মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসিবুল ইসলামসহ হোমনা-মেঘনা এবং তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
Reporter Name 





















