ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামে কোটি টাকার ভারতীয় সিগারেটসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টুন) ওরিস, এক্সএসও এবং মন্ড ব্র্যান্ডের ভারতীয় সিগারেট জব্দ করা হয়।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী থানার আমান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলার পৌরসদরের বনরুপা কাটা পাহাড় লেন এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মো. শওকত আকবর (৩৪) এবং রাঙামাটি সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি গ্রামের বশির আহমেদের ছেলে ট্রাকচালক মো. বাদশা (২৬)।

চট্টগ্রাম জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আমান বাজার এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে ভারতীয় সিগারেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকায় পিকআপটিও জব্দ করা হয়। পিকআপটি অবৈধ সিগারেট নিয়ে চট্টগ্রাম নগরের দিকে প্রবেশ করছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৯:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫