ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই দেশ জনগণের, কথাবার্তা হিসাব করে বলবেন: মির্জা আব্বাস

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সতর্ক করে বলেছেন, এই দেশ জনগণের। সুতরাং কথাবার্তা বলার সময়ে হিসেব করে বলবেন। যাতে আমাদেরকে বে-হিসাবি কথা বলতে না হয়।

বুধবার (১২ মার্চ) দুপুরে শাহজাহানপুর বিএনপির এক প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন বিলম্ব নিয়ে কয়েকটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে যখন ভোটের সময় আসছে এখন বলেন, এটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না… কেন রে ভাই কেন?

তিনি বলেন, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুকদারি ভেবেছিল-যার কারণে যা খুশি তাই হয়েছে। আপনারাও কি তা-ই ভাবেন? এই বাংলাদেশ কারও তালুকদারি নয়। এই বাংলাদেশ জনগণের। সুতরাং, কথাবার্তা বলার সময়ে হিসাব করে বলবেন। যাতে আমাদের বেহিসাবি কথা বলতে না হয়।

তিনি আরও বলেন, অনেকের ভেতরে কিছু লোভী রাজনীতিবিদ আছেন, কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা করে, কার্যকর কোনো বিরোধিতা নয়। এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধু বিরোধিতাই করে গেলো… দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতরে নাই। তারা দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না।

নির্বাচনের বিরোধিতাকারী রাজনৈতিক দলগুলোর নাম উল্লেখ না করে তিনি বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে.. নির্বাচন করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না… তারা বুকে হাত দিয়ে বলেন, এই জুলাই-আগস্টের আন্দোলনে আপনাদের ক’জন নেতা-কর্মী শাহাদাত বরণ করেছেন? বিএনপির ৪২২ জন নেতা-কর্মী শাহাদাত বরণ করেছেন। আপনাদের ক’জন হয়েছে?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এই দেশ জনগণের, কথাবার্তা হিসাব করে বলবেন: মির্জা আব্বাস

আপডেট সময় ০৮:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫