সিএনএমঃ
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, লিটন, জহিরুল, রফি, হানিফ, নুর হোসেন, ইব্রাহিম, সাইদ, রুমান, পারভেজ ও সিয়াম।
শনিবার ( ১ মার্চ) এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান। গতকাল শুক্রবারদিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসি এ কে এম মেহেদী হাসান বলেন, গ্রেপ্তাদের মধ্যে দ্রুত বিচার আইনে ৫ জন, ডিএমপি আইনে একজন, মাদক মামলায় তিনজন ও ওয়ারেন্টভুক্ত একজন আসামি রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 


















