সিএনএমঃ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার একটি হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-মো. নুরুল আমিন (২৪), মো. তৈয়ব (২১) ও সানজিদা আক্তার ওরফে রনি (৩৫)।
রবিবার (২৬ জানুয়ারি) গভীর রাত ৩টা ৫০ মিনিটে বহদ্দারহাট এলাকার রেক্স হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আফতাব উদ্দীন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাটের রেক্স হোটেলে অভিযান চালানো হয়। সেখানে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
Reporter Name 





















