ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। সেই ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না। সব হত্যার বিচার চাই।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ দাবি করেন।

জামায়াত আমির বলেন, সাড়ে ১৫ বছর স্বৈরাচার সরকারের নিপীড়ন থেকে কেউই রক্ষা পায়নি। এক বছর আগেও মানুষ ছিল নির্যাতিত। সব কারাগার বিরোধী দলের নেতাকর্মী এবং আলেমদের দিয়ে ভর্তি ছিল।

ডা. শফিকুর রহমানের অভিযোগ, ১৯৭২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশে সব অপকর্মের পেছনে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও সেসবের জন্য দায়ী করা হতো জামায়াতে ইসলামীকে।

তিনি আরও বলেন, বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধ নিতে পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা। কিন্তু কার ইঙ্গিতে এটা বন্ধ হয়ে আছে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা বন্ধ হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্টদের আশ্রয় বাংলার মাটিতে হবে না

আপডেট সময় ০৭:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫