ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুমিল্লার দাউদকান্দিতে অস্ত্র গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার গৌরীপুর বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ইলিয়টগঞ্জ এলাকার বাশরা গ্রামের আলমগীরের ছেলে মো. ইসহাক তুষার (২৪) ও গৌরীপুর এলাকার আবুল কাশেমের ছেলে মেহেদী হাসান রাজা (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে গৌরীপুর ইউনিয়নের আঙ্গাউড়া ভুলিরপাড়ে বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ দুই তরুণকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি চালিয়ে একটি ৭.৬২ পিস্তল, ৯ রাউন্ড গুলি, ১টি নম্বর বিহীন মোটরসাইকেল উদ্ধারসহ দুজনকে আটক করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্য এবং নানান অপকর্মের সঙ্গে জড়িত ছিলো। তাদের নিকট আরও অস্ত্র থাকতে পারে, সে বিষয়ে পুলিশ কাজ করছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অস্ত্র গুলিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫