ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ঘড়িষার ইউনিয়নের চরলাউলানী এলাকায় এ ঘটনা ঘটে।

মতিউর রহমান সাগর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঘরিষার ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনের বার বার বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মতিউর রহমান সাগর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। বর্তমানে তিনি নড়িয়া উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক। সোমবার রাতের আধারে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা ঘরের সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিস্ফোরণের বিকট শব্দে বাড়ির লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।

নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, “গতকাল রাতে কে বা কারা আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায়। এই ঘটনার পর বেশ আতঙ্কে আছি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শরীয়তপুরে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০২:২০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫