ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে আগুন

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রবিবার (২০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা ল্যাপটপ, টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন তারা। এরপর ককটেল ফাটিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজ মোল্লা বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এই ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।’’

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শরীয়তপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘গভীর রাতে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আমরা ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে আগুন

আপডেট সময় ০১:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫