ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে প্রায় ৯৪ লাখ টাকার চোরাই পণ্য আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে ফের অভিযান চালিয়ে ৯৪ লাখ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পানতুমাই, শ্রীপুর, সোনালীচেলা এবং লাফার্জ বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, সুপারি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেট কার আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা।

বুধবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সীমান্তে প্রায় ৯৪ লাখ টাকার চোরাই পণ্য আটক

আপডেট সময় ০২:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫