ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভেদরগঞ্জে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অপরাধে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (০৫ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি ও নাদিম ওই এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, উপজেলার চরভাগা ইউনিয়নের মালত কান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছিলো। এমন সংবাদ পেয়ে রবিবার দিনগত রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে রিয়াদ ওরফে রাব্বি পাইক ও নাদিম খান নামের দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়েদুল হক বলেন, কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার সময় দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ভেদরগঞ্জে দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৫:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫