ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

সিএনএমঃ
আনুমানিক ০৪ লক্ষ ২৩ হাজার টাকা মূল্যমানের ১৪১ বোতল ফেনসিডিলসহ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গতকাল ২৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে বাসে করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ধলেশ^রী টোল প্লাজা এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে। তল্লাশীর একপর্যায়ে একই তারিখ সকাল আনুমানিক ১২:৩০ ঘটিকায় যশোর থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস নামে বাসে চেক করার সময় একজন মহিলা যাত্রীর অবস্থান সন্দেহজনক হলে নারী র‌্যাব সদস্য কর্তৃক তল্লাশীকালে ০২টি ব্যাগের ভিতরে রক্ষিত আনুমানিক ৪,২৩,০০০/- (চার লক্ষ তেইশ হাজার) টাকা মূল্যমানের ১৪১ (একশত একচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ একজন মহিলা আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোসাঃ ময়না বেগম @ মিনু (৪০), পিতা-মৃত শেখ মতিয়ার রহমান, সাং-খোড়কী, থানা-কোতয়ালী, জেলা-যশোর বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

১৪১ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট সময় ১২:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪