ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিয়া মসজিদ কাঁচাবাজার মার্কেটের দখল নিয়ে বিরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মোহাম্মদপুরে শিয়া মসজিদ কাঁচাবাজার মার্কেটের দখল নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেল রেখে গুলি চালিয়ে পালিয়ে যায়।

আহতরা হলেন কাঁচাবাজারের সভাপতি আবুল হোসেন (৫০) এবং তার ছোট ভাই মাহবুব (৪২)। তাদের গুলিবিদ্ধ অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে আবুল হোসেনের অফিসে ঢোকে এবং গুলি চালায়। গুলিতে আবুল হোসেনের পায়ে এবং তার ভাই মাহবুবের পিঠে আঘাত লাগে। পাশাপাশি তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলে মোটরসাইকেলটি ফেলে রেখে তারা পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির কাঁচাবাজারের সভাপতির ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শিয়া মসজিদ কাঁচাবাজার মার্কেটের দখল নিয়ে বিরোধ

আপডেট সময় ১২:০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪