সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
‘বাবা খেলেছেন মারাদোনার সঙ্গে, মেসির সঙ্গে আমি’ হাসপাতালে ‘রোগীকে’ মাদকের চালান দিতে গিয়ে হাতেনাতে ১৭ হাজার ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক যুক্তরাষ্ট্র ও ইরান আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে একসঙ্গে কাজ করবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’র কার্যক্রম শুরু জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ অস্ত্রসহ গ্রেফতার মোহাম্মদপুরে আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ আটক ২ যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭

ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো: ইসি রাশেদা

  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ৩.৪৪ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

প্রতিদ্বন্দ্বিতাবিহীন ভোট, ভোটার ছাড়া ভোট চুন ছাড়া পান খাওয়ার মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

প্রার্থীদের আচরণবিধি মেনে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসার পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

সোমবার (২৯ এপ্রিল) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য প্রার্থীদের সমান চোখে দেখবেন। সেইসঙ্গে সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

ভোটারদের উপস্থিতির জন্য নির্বাচন কমিশন থেকে সচেতনতামূলক প্রচারসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি করেছি। এই নির্বাচনটি অনেক সুন্দর হয়েছে এবং জনগণের প্রত্যাশিত মতে হয়েছে।

সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com