বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

শিশুকে অপহরণের ১০ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৬.০৭ এএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে
শিশুকে অপহরণের ১০ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার

সিএনএম প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় কাজী আবদুল আজিজ ফারহান (৪) নামের এক শিশুকে অপহরণের ১০ ঘণ্টা পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৩১ মার্চ) বিকালে উপজেলা শহরের কলেজপাড়া থেকে ওই শিশুকে অপহরণ করা হয়।

অপহৃত শিশু ফারহান উপজেলার কলেজপাড়ার দন্ত চিকিৎসক কাজী সজিবের একমাত্র ছেলে।

পরিবার জানায়, বুধবার অপহরণের কয়েক ঘণ্টার মাথায় ফারহানের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। ওইদিন রাত ৩টায় শহরের এক কবিরাজের বাড়ি থেকে ফারহানকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর এক চাচাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বেলা ৫টায় বাড়ির পাশে খেলছিল ফারহান। এসময় অজ্ঞাত দু’জন জুসের প্যাকেট দিয়ে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।

অপহরণের প্রায় আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় ফারহানের বাবার মোবাইল ফোনে কল দেন এক ব্যক্তি। এসময় ফারহানের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ফারহানকে হত্যা করা হবে বলেও সতর্ক করে দেন তিনি।

রাত ৩টায় শহরের পিলখানার কাছে কবিরাজ মিজানের বাড়ি থেকে ফারহানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com