ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট কারে ছাগল চুরি, গণপিটুনির ভয়ে গাড়ি রেখে পালালেন চালক

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

প্রাইভেট কার থামিয়ে ছাগল চুরি করে পালাতে গিয়ে জনগণের ধাওয়া খেয়েছে গাড়িচালক ও সংশ্লিষ্টরা। পরে জনতার হাতে গণপিটুনির ভয়ে গাড়ি ও ছাগল রেখেই পালিয়েছেন তারা। বুধবার (২২ জুন) দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে।

রংপুর সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, বুধবার দুপুরে রংপুর সদর উপজেলার কেশবপুর বানিয়াপাড়া এলাকায় একটি প্রাইভেট কার রাস্তায় ব্রেক করে কয়েকটি ছাগল চুরি করে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে রংপুর কোতয়ালি থানা পুলিশ গিয়ে প্রাইভেটকার ও ৫টি ছাগল উদ্ধার করে থানায় নেয়।

স্থানীয় রফিক মিয়া বলেন, ছাগল চুরি করে পালানোর সময় গাড়িটি থামানোর জন্য একটি মোটরসাইকেল দিয়ে গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে তারা পালিয়ে যায়। এ সময় রাস্তায় থাকা আরও একটি ছাগলকে পিষ্ট করে গাড়িটি। এতে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায়।

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া ৫টি ছাগল ও গাড়ি থানায় রয়েছে। গাড়ির মালিক ও ঘটনার সংশ্লিষ্টদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

প্রাইভেট কারে ছাগল চুরি, গণপিটুনির ভয়ে গাড়ি রেখে পালালেন চালক

আপডেট সময় ১২:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২