ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২২ ঘণ্টা পর মুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

সমস্যা সমাধানে ফলপ্রসূ আলোচনার আশ্বাসে ২২ ঘণ্টা পর মুক্ত হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দু শেখর গায়েন। বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টার দিকে তিনি মুক্ত হন। গতকাল (বুধবার) দুপুর ২টা থেকে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে তাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ, বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা।

মুক্ত হওয়ার পর ডা. শুখেন্দু শেখর গায়েন বলেন, শিক্ষার্থীরা যে দাবি করছে তা যৌক্তিক। আমি খুলনায় গিয়ে ডিজি মহোদয়কে লিখিতভাবে জানাব। আগামী সোমবার বৈঠক হওয়ার কথা হয়েছে। আশা করছি এর সুষ্ঠু সমাধান হবে।

প্রসঙ্গত, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এ এইচ ডিগ্রি প্রদান করছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই ভর্তি বিজ্ঞপ্তিতে থাকা ডিভিএম ডিগ্রির দাবিতে কর্মসূচি পালন করে আসছে কলেজের শিক্ষার্থীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

২২ ঘণ্টা পর মুক্ত প্রাণিসম্পদ অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক

আপডেট সময় ০৪:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২