ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাহুল গান্ধীকে ৮ ঘণ্টা জেরা ইডি অফিসে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ নিয়ে টানা দ্বিতীয় দিন তাকে জেরা করা হলো। 

আজ বুধবারও জেরা করা হবে রাহুলকে। আর সোমবারও তাকে জেরা করা হয়েছিল ১০ ঘণ্টারও বেশি সময় ধরে।

মঙ্গলবার দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডি সদর দপ্তরে রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন তার বোন এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। বেলা সাড়ে ১১টায় তার জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি।

প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে প্রাক্তন কংগ্রেস প্রধান বিকেলে প্রায় এক ঘণ্টা বিরতি নিয়ে বাড়ি যান। এরপর তিনি আবার জিজ্ঞাসাবাদের জন্য ফিরে আসেন এবং রাত ৯টা পর্যন্ত ইডি অফিসে ছিলেন বলে জানা গেছে।

সোমবার রাহুল গান্ধী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিস থেকে বেরিয়েছিলেন রাত ১১টার পর। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় তার বিবৃতি রেকর্ড করা হয় সেখানে।

ইডির এসব পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় কেন্দ্রীয় দিল্লির আশপাশে পার্টির সদর দপ্তরের বাইরে থেকে কয়েকশো কংগ্রেস নেতা এবং সমর্থককে আটক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাহুল গান্ধীকে ৮ ঘণ্টা জেরা ইডি অফিসে

আপডেট সময় ১০:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২