বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
চিকিৎসক হিসেবে আমি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা রহমান জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেয়া হবে: তথ্যমন্ত্রী চানখারপুলে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য অধিদফতরের অভিযান পাঁচদিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ৬ কোটি ২৪ লাখ টাকা মূল্যের এলএসডি মাদক উদ্ধার জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক বেনাপোলে ৩ প্রতারকে ৩০ হাজার টাকাসহ গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৪০ তিতাস উন্নয়ন ফোরাম’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি

এবার পতেঙ্গায় কনটেইনার ডিপোতে আগুন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ১০.০৭ এএম
  • ২২০ বার পড়া হয়েছে

ফাইল ছবি

এবার চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় ভারটেক্স কনটেইনার ডিপোতে রাখা তুলার কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ইপিজেড ফায়ার স্টেশনের লিডার মো. শহীদুল্লাহ বলেন, ডিপোতে রাখা একটি তুলাভর্তি কনটেইনারে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ডিপোর কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। তবে কীভাবে আগুন লেগেছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

গত ৫ জুন (রোববার) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর এক বিস্ফোরণ ঘটে সেখানে। এতে আগুন ছড়িয়ে পড়ে ডিপোটির বিভিন্ন জায়গায়।

এ ঘটনায় প্রথম দুই দিনে দমকলকর্মীসহ ৪১ জন মারা যান। পরবর্তীতে মৃত্যু হয় আরও ৮ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com