বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজনীয় সব আইন সংস্কারের প্রস্তাব টিআইবির

  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২, ৪.৩৭ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় সব আইন সংস্কার করার প্রস্তাব করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সোমবার (১৩ জুন) নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের চরিত্র, গঠন কেমন হবে তা নিয়ে সরকারের কাছে সংবিধান কিংবা আইন পরিবর্তনের প্রস্তাব করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। কারণ সংবিধান কিংবা আইন পাথরে খোদাই করে লেখা নয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা বলেছি লেভেল প্লেয়িং ফ্লিড নিশ্চিত করতে হবে। এখন যে নিয়ন্ত্রণ, এমপি বা মন্ত্রিপরিষদ সদস্যরা ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারেন, এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয় বলে অনেকের ধারণা এবং তা বাস্তবসম্মত। কাজেই এটাকে পরিবর্তন করার সুযোগ তারা নেবেন কি না, প্রস্তাব করবেন কি না, সেটা বিবেচনা করে দেখতে পারে। তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, বিশেষ করে নির্বাচনে গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যবেক্ষকরা যেন অবাধে ভোটের তথ্য সংগ্রহ করতে পারেন সেই কথা বলেছি আমরা। এক্ষেত্রে প্রয়োজনে আইন সংশোধনের কথাও বলেছি। এছাড়া ভোটের দিন আগের মতো ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া যেন না হয়, কেন্দ্রভিত্তিক ফল যেন অনতিবিলম্বে ওয়েবসাইটে প্রকাশ করা হয়, সেই কথা বলেছি।

টিআইবির প্রধান নির্বাহী বলেন, আমরা চাই সার্বিকভাবে সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয়। এই লক্ষ্যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়া (বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ) শুরু করেছে, তারা সবার সঙ্গে আলোচনা করবে, দলগুলোর সঙ্গেও আলোচনা করবে; যেহেতু আলোচনা করবে; আমি বলেছি যে সরকারের আচরণ কী হবে, তা যেন স্থির করতে পারেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই যন্ত্র ব্যবহারের কারিগরি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কোনো ক্রটি যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে। এছাড়া সবার কাছে যেন গ্রহণযোগ্যতা পায়, তা নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com