বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

জুরাইনের মিজানুরকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৪.১৭ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

পুলিশের ওপর হামলার অভিযোগে ইন্ধনদাতা সন্দেহে রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা মিজানুর রহমানকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৯ জুন) বেলা ১১টার দিকে জুরাইনের বিক্রমপুর প্লাজার সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ।

এ বিষয়ে অভিযোগ করে মিজানুর রহমানের স্ত্রী শামিম হাসেম খুকি জানান, আমার মেয়েকে আজ সকালে সে ফোন করে জানায় তাকে পুলিশ পরিচয়ে একটি গাড়িতে তুলে নেওয়া হচ্ছে। এরপর তার ফোন কেটে যায়। পরে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম  বলেন, তিনি পুলিশের ওপর হামলার ঘটনার সন্দেহভাজন। তবে তাকে আমরা আটক করিনি। ডিবি তাকে আটক করে থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com