ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শীর্ষ ঋণখেলাপী আরএসআরএমের এমডি আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শীর্ষ ঋণখেলাপী ও ওয়ারেন্টভুক্ত আসামি রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাকসুদুর রহমানকে আটক করেছে র‍্যাব।

বুধবার (৮ জুন) রাতে রাজধানীর গুলশানে পরিচালিত এক অভিযান শেষে তাকে আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,বুধবার (৮ জুন) রাতে এই অভিযান শুরু হয়। মাকসুদুর রহমানকে রাজধানীর গুলশান আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, খেলাপি ঋণ আদায়ের জন্য ২০১৮ সালের ২৯ মার্চ মাকসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে জনতা ব্যাংক আগ্রাবাদ শাখা। ওই শাখায় ৩১২ কোটি ৮২ লাখ ৩৩ হাজার টাকা ঋণ খেলাপি আরএসআরএম। তবে ঋণের বিপরীতে প্রয়োজনীয় জামানত অত্যন্ত নগণ্য।

মাকসুদুর রহমানের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় এক হাজার ৫০০ কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে। এর আগে এই আদালতে বিচারাধীন অনেক মামলার আসামি অর্থ পাচার করে দেশত্যাগ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

শীর্ষ ঋণখেলাপী আরএসআরএমের এমডি আটক

আপডেট সময় ০১:৫৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২