ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যালয়ে বৈঠকের মধ্যেই বাল্যবন্ধুর গুলিতে মন্ত্রী নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকের একজন মন্ত্রীকে তার কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। বৈঠকের সময় ঘনিষ্ঠ এক বাল্যবন্ধুর গুলিতে প্রাণ হারান তিনি। নিহত ওই মন্ত্রীর নাম অরল্যান্ডো জর্জে মেরা।

তিনি ডমিনিকান রিপাবলিকের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করছিলেন। মঙ্গলবার (৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ডমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্টের একজন মুখপাত্র আততায়ীকে মিগুয়েল ক্রুজ হিসেবে চিহ্নিত করেছেন। অভিযুক্ত এই ব্যক্তিকে মন্ত্রী অরল্যান্ডো জর্জে মেরার বাল্যবন্ধু বলে বর্ণনা করেছেন তিনি।

অবশ্য হামলার পরপরই অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রীর ওপর হামলা ও তাকে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

২০২০ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর থেকে বর্তমান প্রেসিডেন্ট লুইস আবিনাদারের প্রশাসনে দায়িত্ব পালন করেছিলেন অরল্যান্ডো জর্জে মেরা।

হত্যাকাণ্ডের পর এক টুইট বার্তায় প্রেসিডেন্ট অবিনাদার জর্জ মেরার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, তিনি তার ভালো বন্ধুর মৃত্যুতে গভীরভাবে দুঃখ প্রকাশ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কার্যালয়ে বৈঠকের মধ্যেই বাল্যবন্ধুর গুলিতে মন্ত্রী নিহত

আপডেট সময় ১১:০৪:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২