ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে আগুনে দগ্ধ এসআইসহ তিনজন শেখ হাসিনা বার্নে

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুনের ঘটনায় দগ্ধ ৩ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। রোববার (৫ জুন) সকালে তাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

দগ্ধরা হলেন, খালেদুর রহমান (৫৮), অবসরপ্রাপ্ত পুলিশের এএসপি এ কে এম মাকফারুল ইসলাম (৬৫) ও উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৭)।

তিনি  বলেন, সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজন আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে খালেদুর রহমানের ১২ শতাংশ ফ্লেম বার্ন, একেএম মাকফারুল ইসলামের ১২ শতাংশ ফেস বার্ন রয়েছে। এছাড়া কামরুল ইসলামকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। তার শরীরের ৪ শতাংশ ফেস বার্ন ও পলি ট্রমাসহ বাঁ পায়ের পাতা কেটে গেছে। তাদের মধ্যে খালেদুর রহমানকে জরুরি বিভাগে (বেড নং-১৭), কামরুল ইসলামকে (বেড নং-১) চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া একে এম মাকফারুল ইসলামকে মেল হাই ডিফেন্স ইউনিটের (এইচডিইউ) বেড নং-১ এ পাঠানো হয়েছে।

dhakapost

আহত এসআই কামরুল ইসলামের ভাই জিনাস  বলেন, আমার ভাই সীতাকুণ্ডের শিল্পাঞ্চল থানার পুলিশের এসআই হিসেবে কর্মরত। রাতে উদ্ধার অভিযানে গেলে বিস্ফোরণের সময় তিনি গুরুতর আহত হন। তার মুখ পুড়ে যায় ও পায়ের হাঁটুর নিচের প্লেন সিট জাতীয় কোন কিছু এসে পড়ে গুরুতর আহত হন। ভাইয়ের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

দগ্ধ খালেদুর রহমানের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমার স্বামী বিএম কন্টেইনার ডিপোতে সিকিউরিটি এডমিন হিসেবে চাকরি করতেন। গতকাল রাতে বিস্ফোরণে দগ্ধ হন। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে আগুনে দগ্ধ এসআইসহ তিনজন শেখ হাসিনা বার্নে

আপডেট সময় ১২:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২