ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪১০ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বিমানের প্রথম হজ ফ্লাইট

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২১২ বার পড়া হয়েছে

৪১০ জন যাত্রী নিয়ে পবিত্র হজ পালনের জন্য জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩০০১। রোববার (৫ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটির জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশ থেকেও কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ হজ পালন করবেন। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ হাজার ৭৯৩ জন হজযাত্রী পরিবহন করবে। তবে সরকারি প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।

এ বছর সরকারি খরচে ৪ হাজার এবং বেসরকারি খরচে ২৫ হাজার মানুষ হজে যাচ্ছেন। হজে যাওয়া-আসা বাবদ বিমানে খরচ ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৪১০ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বিমানের প্রথম হজ ফ্লাইট

আপডেট সময় ১০:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২