ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কনটেইনারে ছিদ্র, সয়াবিন তেল নিতে কাড়াকাড়ি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

কুমিল্লায় সয়াবিন তেল বহনকারী একটি কনটেইনারে ছিদ্র দেখা দেয়। তা থেকে গড়িয়ে পড়া তেল সংগ্রহ করেন স্থানীয়রা। এ সময় তাদের মধ্যে হুড়োহুড়ি ও কাড়াকাড়ি দেখা দেয়। 

রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কুরছাপ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ইলিয়টগঞ্জ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কনটেইনারটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা অংশে এলে তাতে ছিদ্র দেখা যায়। ছিদ্র দিয়ে সয়াবিন তেল গড়িয়ে পড়তে থাকে। এভাবেই কনটেইনারটি ছয় থেকে সাত কিলোমিটার চলে। কুরছাপ এলাকায় গিয়ে চালক বিষয়টি বিষয়টি বুঝতে পেরে গাড়ি দাঁড় করান।

তেল পড়তে দেখে ততক্ষণে স্থানীয় শতাধিক লোকজন তেলবাহী কনটেইনারের পিছু নেন। থামার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপিয়ে পড়েন। কনটেইনার থেকে পড়া তেল কলসি, বালতি, বোল ও বোতলে করে অনেকে নিয়ে যান। তেল সংগ্রহে তাদের হুড়োহুড়ি ও কাড়াকাড়ি করতে দেখা যায়। অনেককে মহাসড়ক থেকে কাপড়, হাত ও বিভিন্নভাবে মুছেও তেল সংগ্রহ করতে দেখা যায়।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, তেলবাহী কনটেইনারে লিকেজ দেখা দেয়। চালক ও হেলপার কনটেইনার মহাসড়কের পাশে রেখে পালিয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কনটেইনারে ছিদ্র, সয়াবিন তেল নিতে কাড়াকাড়ি

আপডেট সময় ০৯:০৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২