ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন আরও ১৬০ জন

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

লিবিয়ার ডিটেনশন সেন্টারে আটক আরও ১৬০ জন বাংলাদেশি নাগরিক দেশের উদ্দেশে রওনা করেছেন। বৃহস্পতিবার (২৬ মে) সকালে তাদের দেশে পৌঁছানোর কথা রয়েছে।

বুধবার (২৫ মে) রাতে এক বার্তায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের বহনকারী ফ্লাইটি ঢাকায় অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান।

এ সময় শামিম উজ জামান ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরছেন আরও ১৬০ জন

আপডেট সময় ১০:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২