ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্ঞানবাপীর পর ভারতে আরেক মসজিদ ঘিরে উত্তেজনা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

ভারতের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পর এবার কর্ণাটকের মঙ্গালুরুর একটি জুমা মসজিদকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই রাজ্যের একটি হিন্দু সংগঠন দাবি করেছে, মঙ্গালুরুর মালালি জুমা মসজিদের নিচে মন্দিরের অস্তিত্ব রয়েছে। এজন্য মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে ওই সংগঠনটি।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যার কারণে ওই মসজিদের চারপাশের ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

ভিএইইচপির দাবি, এলাকার হিন্দুরা বিশ্বাস করে সেখানে নিঃসন্দেহে একটি মন্দির ছিল। ওই মন্দির উদ্ধারে আইনি লড়াই চলবে। পাশাপাশি মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানও করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জ্ঞানবাপীর পর ভারতে আরেক মসজিদ ঘিরে উত্তেজনা

আপডেট সময় ১০:০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২