ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৮ শিশুসহ নিহত ২১

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ২৪৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৮ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ আরও ৩ জন নিহত হয়েছেন। প্রাথমিক ভাবে ১৫ জন নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২১ জনে।

বুধবার (২৫ মে) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যাবট আরও জানিয়েছেন, বন্দুকধারী ওই ব্যক্তির নাম সালভাদর রামোস। তার বয়স ১৮। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়।

dhaka post

গভর্নর গ্রেগ অ্যাবট এবং তার স্ত্রী সিসিলিয়া শোক জানিয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি টেক্সাসের বাসিন্দাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ৬৬ বছর বয়সী নারী এবং একজন ১০ বছর বয়সী শিশু আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে টেক্সাসে স্কুলে গুলি চালানোর বিষয়ে অবহিত করা হয়েছে। আজ সন্ধ্যায় হোয়াইট হাউসে তিনি এ বিষয়ে কথা বলবেন বলে তার প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৮ শিশুসহ নিহত ২১

আপডেট সময় ১০:০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২