ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক ইমরানের

  • Reporter Name
  • আপডেট সময় ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে
আগামীকাল বুধবার রাজধানী ইসলামাবাদ অভিমুখে সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ পদযাত্রার ডাক দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার পেশওয়ারে এক সংবাদ সম্মেলনে নতুন সরকারকে প্রত্যাখ্যান করে পাকিস্তানে শিগগিরই নির্বাচনের আহ্বান জানান তিনি। ইমরান খান প্রায় সাড়ে তিন বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপরই শাহাবাজ শরিফের নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে পাকিস্তানে।
নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ক্ষমতা থেকে অপসারণে বুধবার পাকিস্তানের একাধিক শহরে সমাবেশ করবেন তিনি।
পেশওয়ারে উপস্থিত সাংবাদিকদের ইমরান বলেন, আমরা নতুন সরকারকে কখনই মেনে নেব না। ইসলামাবাদে যতদিন হয় থাকব। লং মার্চে যোগ দিতে নারীদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, আমি পাকিস্তানের সব নারীকে পদযাত্রায় যোগ দিতে আহ্বান জানাচ্ছি। এই সরকারের প্রতি আপনাদের ক্ষোভ দেখেছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার ডাক ইমরানের

আপডেট সময় ১০:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২