ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুসিক ভোট : ৮৫০টি সিসি ক্যামেরার দরপত্র আহ্বান ইসির

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সিসি ক্যামেরা বসানো হবে। এজন্য সিসি ক্যামেরা ভাড়া করতে দরপত্র আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

উপসচিব খোরশেদ আলম স্বাক্ষরিত দরপত্রটি ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বুধবার থেকে দরপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। দরপত্র বিক্রির শেষ সময় ৩০ মে। টেন্ডার জমা (ক্লোজিং) দেওয়ার শেষ সময় ৩১ মে বেলা ১১টা। একইদিন বেলা ১২টায় এটি খোলা (ওপেন) হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে দরপত্র সংগ্রহ এবং একই দপ্তরে তা জমা দিতে হবে।

দরপত্রে বলা হয়েছে, খোলা টেন্ডার পদ্ধতিতে (ওটিএম) সিসিটিভি স্থাপনের খরচ সরকারি কোষাগার থেকে মেটানো হবে। দরপত্রের প্যাকেজে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের সব কেন্দ্র ও ভোট কক্ষে ভাড়ার ভিত্তিতে সিসিটিভি ক্যামেরা ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে। এতে ৮৫০টি সিসিটিভি ও মনিটরিং সেন্টার স্থাপনের কথা বলা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ মে, মনোনয়নপত্র বাছাই ১৯ মে, আপিল ২০ থেকে ২২ মে, আপিল নিষ্পত্তি করা হবে ২৫ মের মধ্যে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ করা হবে ১৫ জুন।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ ভোটার  এবং দু’জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কুসিক ভোট : ৮৫০টি সিসি ক্যামেরার দরপত্র আহ্বান ইসির

আপডেট সময় ১২:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২