ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে এসেছেন বলেই অর্থনীতিতে মুক্তি লাভ করেছি : তোফায়েল

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের এই দিনে স্বজন হারানোর বেদনা নিয়ে বাংলাদেশে পা রাখেন। এক পাশে আমি, অপর পাশে রাজ্জাক ভাই দাঁড়ানো। নেত্রী তখন বললেন, ক্ষমতার জন্য আসিনি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে এসেছি। আজ তার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে। এটাই আমাদের বড় পাওয়া।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে এসব কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, আশরাফ হোসেন লাবু, সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুসসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শেখ হাসিনা দেশে এসেছেন বলেই অর্থনীতিতে মুক্তি লাভ করেছি : তোফায়েল

আপডেট সময় ০৩:৫৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২