ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণার চেষ্টা করলে ব্যবস্থা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্যের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (১৬ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে এক বিবৃতিতে এ কথা জানায় তথ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নাম ব্যবহার করে সরকারি কাজ বা অনুরূপ সুবিধা পাওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নাম অবৈধভাবে ব্যবহার করে অনেকে অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত হচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য কোন প্রকার ব্যবসা বা অন্যরূপ কোন তদবিরের সঙ্গে সম্পৃক্ত নয়। এ ধরনের অনুরোধ বা তদবির অথবা অবৈধ সুবিধাভোগের চেষ্টা দেখা গেলে প্রতারক সম্পর্কে নিম্নলিখিত কর্মকর্তাদের কাছে তথ্য দেওয়ার অনুরোধ করা হলো।

কর্মকর্তারা হলেন- 

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন, টেলিফোন নম্বর- ৫৫০২৯৪৪০ (অফিস) ও ০১৮৩৩৩৩৩৩৩৭ (মোবাইল)।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মনিরা বেগম, টেলিফোন নম্বর- ৫৫০২৯৪১৭ (অফিস) ও ০১৭১১-৮৮৮১৯০ (মোবাইল)।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ইসমাত মাহমুদা, টেলিফোন নম্বর- ৫৫০২৯৪৪২ (অফিস) ও ০১৭১০ ৮২৫৯৮৩ (মোবাইল)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণার চেষ্টা করলে ব্যবস্থা

আপডেট সময় ১০:৩৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০২২