ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে সাশ্রয়ী হতে বললেন বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

দেশের খাদ্য পণ্যের দামের ওপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনেকটা প্রভাব ফেলেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সেজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে। সামনের দিকে কিছুটা সংকট রয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নেই।

তিনি বলেছেন, শ্রীলঙ্কার চিত্র তুলে ধরে অনেকে প্রচার করছেন, এমন অবস্থা বাংলাদেশেরও হতে পারে। কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই। আমরা নিজেরাই শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছি।

সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপের উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

আমরা বৈশ্বিক সমস্যার মধ্যে আছি জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অবস্থা ভালো থাকলে দেশের অবস্থাও ভালো থাকে। তেল, চিনি, ডালের দাম নিয়ে একটু সমস্যা হচ্ছে। তেলের ৯০ ভাগ আমাদের আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে দামের প্রভাব পড়লে আমাদের দেশেও দাম বেড়ে যায়।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি পণ্য আছে যেগুলো আমরা মনিটর করি। ঈদের আগে তেলের দাম নিয়ে অনেক কথা এসেছে। আমাদের মন্ত্রণালয় প্রতি মাসে একবার বসে ট্যারিফ কমিশন এই প্রাইসিংটি করেন। সবকিছু এভারেজ করে দাম নির্ধারণ করা হয়।

ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকারের মাধ্যমে অনেক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে জেলেও পাঠানো হয়েছে। তবে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করতে চাই না, যাতে বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি  হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সবাইকে সাশ্রয়ী হতে বললেন বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২