ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিরীনের শেষকৃত্যে ইসরাইলি পুলিশের আচরণের নিন্দা জাতিসংঘের

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ২৭১ বার পড়া হয়েছে
দখলকৃত পূর্ব জেরুজালেমের পুরনো শহরে আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর শেষকৃত্যের আগে শুক্রবার তার কফিন বহনকারী ব্যক্তিদের পিটিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার জেরুজালেমের সেইন্ট জোসেফ হাসপাতালের মর্গ থেকে শিরিনের লাশ নিয়ে নিয়ে যাওয়ার সয় ইসরাইলি বাহিনী হঠাৎ করে হামলা শুরু করে ফিলিস্তিনিদের ওপর।
প্রখ্যাত এ সাংবাদিকের শেষকৃত্যানুষ্ঠানে এ ধরনের বর্বর হামলার ঘটনায় খুবই বিরক্ত হয়েছেন জাতিসংঘের মহাসচিব। ইসরাইলিদের সংযত আচরণের আহ্বান জানিয়েছে গুতারেস বলেছেন, অন্যের মৌলিক অধিকার হরণ করা ঠিক নয়। অন্যায়ের প্রতিবাদ করা মানুষদের ওপর হামলা করার অর্থ হলো জোর করে তাদের বাকরুদ্ধ করা।
গত বুধবার পশ্চিমতীরের জেনিন শহরে ইসরাইলি সেনারা গুলি করে শিরিন হত্যা করেন। গত বৃহস্পতিবার পশ্চিমতীরের রামাল্লা শহরে তাকে শেষ শ্রদ্ধা ও শোক জানাতে হাজারো মানুষ ভিড় করেন। জেরুজালেমের পুরোনো শহরের মাউন্ট জিওন প্রোটেস্ট্যান্ট সিমেট্রিতে শুক্রবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের আগে তার কফিন বহনকারী ব্যক্তিরা ‘ফিলিস্তিন’, ‘ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এ সময় কেউ কেউ ফিলিস্তিনের পতাকাও বহন করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শিরীনের শেষকৃত্যে ইসরাইলি পুলিশের আচরণের নিন্দা জাতিসংঘের

আপডেট সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২