ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

সাবেক প্রেসিডেন্ট শেখ খলিফার মৃত্যুর একদিন পর শনিবার সংযুক্ত আরব আমিরাতের ডি-ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের এই দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ডব্লিউএএম বলছে, আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছে।

ডব্লিউএএম বলছে, শনিবার সংযুক্ত আরব আমিরাতের শেখদের শাসিত সাতটি রাজ্যের শাসকরা সুপ্রিম কাউন্সিলের এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করার সিদ্ধান্ত নেন।

পশ্চিমা দুনিয়ায় ‌‘এমবিজেড’ নামে ব্যাপক পরিচিত শেখ মোহাম্মদকে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম হিসেবে মনে করা হয়। ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের স্নাতক এই ক্রাউন প্রিন্স উপসাগরীয় অঞ্চলের অন্যতম সেরা সামরিক বাহিনীর নেতৃত্বে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ নির্বাচিত

আপডেট সময় ০৫:৩৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২