ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে মেয়েকে ইয়াবা দিতে যাওয়ার সময় মা আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ রাণী বেগম (৪৫) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা।

শনিবার (১৪ মে) দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় ওই নারীর ভ্যানিটি ব্যাগ তল্লাশিকালে নীল পলিথিনে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। রাণী বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুন হোসেনের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আটক রাণী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। আটক ওই নারী ২ মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত ওই নারী থানায় রয়েছেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

কাশিমপুর কারাগারে মেয়েকে ইয়াবা দিতে যাওয়ার সময় মা আটক

আপডেট সময় ০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২