ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ২০

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • ৪৭৬ বার পড়া হয়েছে

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ২০

সিএনএম প্রতিবেদকঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় দালালসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ মার্চ) ভোর ও দুপুরের দিকে শ্রীনাথপুর সীমান্তের ভবনগর এলাকা থেকে তিন নারী, খোশালপুর সীমান্তের ছলেমানপুর এলাকা থেকে এক পুরুষ, ছয় নারী ও তিন শিশু, এক দালাল এবং বাঘাডাঙ্গা সীমান্তের বাজার পাড়া এলাকা থেকে চার পুরুষ ও দুই নারীকে আটক করে বিজিবি।

শুক্রবার সন্ধ্যায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। শুক্রবার রাত নয়টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিজিবি।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫০ বাংলাদেশী এবং তিন দালাল, ফেব্রুয়ারি মাসে ৯৬ বাংলাদেশী এবং পাঁচ দালাল ও মার্চ মাসে ৯০ জন বাংলাদেশী নাগরিক ও পাঁচ দালালকে আটক করে বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, দালালসহ আটক ২০

আপডেট সময় ০৪:৫১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১