ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কায় কেউ সরকারি সম্পত্তি লুটপাট বা ব্যক্তিগত ক্ষতি করলে তার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনীকে এ নির্দেশ দেয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে শ্রীলঙ্কার পুলিশ এবং সেনাবাহিনীকে জরুরি ক্ষমতা দেওয়া হয়। এ ক্ষমতাবলে পুলিশ ও সেনাবাহিনী যেকোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে।
বর্তমানে দেশটিতে কারফিউ চলছে। বুধবার পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। বিশেষ ক্ষমতাবলে এখন থেকে সামরিক বাহিনী যেকোনো ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের কাছে রাখতে পারবে। গতকাল সরকারি এক আদেশে আরো বলা হয়, সেনাবাহিনী যেকোনো ব্যক্তির ব্যক্তিগত গাড়িসহ সম্পত্তিতে তল্লাশি চালাতে পারবে।
শঅর্থনৈতিক সঙ্কটকে কেন্দ্র করে শ্রীলঙ্কায় চলমান আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ওই দিন নিজের সমর্থকদের সঙ্গে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের মধ্যেই তিনি পদত্যাগ করেন। এদিকে সোমবারের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ক্ষমতাসীন এক এমপিসহ আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

শ্রীলঙ্কায় সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ

আপডেট সময় ১২:৪৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২