ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপাকসের খোঁজে বিক্ষোভকারীদের টার্গেট এখন শ্রীলঙ্কার নৌঘাঁটি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

চরম অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া শ্রীলঙ্কায় সরকার হঠানোর আন্দোলন হঠাৎ করেই সহিংস হয়ে উঠেছে। মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পরেও দেশটিতে বিক্ষোভ এখনও থামেনি।

গত সোমবার থেকে তার পদত্যাগের পর ছড়িয়ে পড়া সহিংসতায় একজন সরকার দলীয় এমপির প্রাণহানিসহ কমপক্ষে দুই শতাধিক মানুষ হতাহত হয়েছেন।

সরকার বিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের ভবন অবরোধ করে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে। তারা বলছে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ না করা পর্যন্ত তাদের বিক্ষোভ থামবে না।

এদিকে বিক্ষোভকারীরা শ্রীলঙ্কার উত্তর-পূর্বে ত্রিঙ্কোমালির অত্যন্ত সুরক্ষিত নৌবাহিনীর একটি ঘাঁটির সামনে জড়ো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ এরকম একটা খবর ছড়িয়ে পড়েছে যে মাহিন্দা রাজাপাকসে তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে সেখানে বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে জড়ো হতে দেখা যাচ্ছে।

সরকার অর্থনৈতিক দুরবস্থার জন্য করোনা মহামারিতে দেশটির পর্যটন বাণিজ্য ধসে পড়াকে দায়ী করলেও বেশিরভাগ মানুষই সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনাকে এর জন্য দায়ী করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রাজাপাকসের খোঁজে বিক্ষোভকারীদের টার্গেট এখন শ্রীলঙ্কার নৌঘাঁটি

আপডেট সময় ১০:৩০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২