মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

যৌন লালসা কখনও কখনও কত বড় সমস্যা হয়ে দাঁড়ায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১, ৯.০৯ এএম
  • ৪৮৪ বার পড়া হয়েছে
যৌন লালসা কখনও কখনও কত বড় সমস্যা হয়ে দাঁড়ায়

সিএনএম ২৪ডটকমঃ

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেছেন, আমার বয়স তখন ৩ বছর, তখন আমাকে যৌন হেনস্থার শিকার হতে হয়। তারপর থেকে প্রতি মুহূর্তে লড়াই করতে হয়েছে।

এটা শুধু আমার নয়, অনেক নারীকে এর সঙ্গে লড়াই চালাতে হয়। তাহলে বুঝতেই পারছেন, যৌন লালসা কখনও কখনও কত বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অনেক কথা খোলসা করেন ফাতিমা। বলিউডে যৌনতার বিনিময়ে কাজ পাওয়ার বিষয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

অভিনেত্রী জানান, ইন্ডাস্টিতে অনেক মানুষের মুখোমুখি হয়েছি, যারা আমাকে বলেছেন, যৌনতা কাজ পাওয়ার একমাত্র উপায়। আমি অনেক কাজ হারিয়েছে, সেই কাজ অন্যরা পেয়েছেন, সেটা যেকোনো কারণেই হোক। তবে শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও একইভাবে রয়েছে। আর এটা খুবই সত্যি কথা।

দঙ্গল অভিনেত্রী ফাতিমার ভাষ্য মতে, আমাকে অনেকে বলেছেন, তুমি দীপিকা, ঐশ্বরিয়াদের মতো দেখতে নও, তুমি কীভাবে নায়িকা হবে? এমন অনেক লোক থাকবে যারা সবসময় পেছনের দিকে টানার চেষ্টা করবে। এখন যখন পিছনের দিকে তাকাই, তখন আমায় মনে হয়, সৌন্দর্যের মাপকাঠি হয়তো এটাই, আমি ওই তালিকার পড়ি না। তবে আমার মতো সাধারণ দেখতে মেয়েদের নিয়েও সিনেমা হচ্ছে। তাই আমারও সুযোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com