ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে
জেদ্দার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। তবে বাদশাহ সালমানের অবস্থা বা পরীক্ষার প্রকৃতি সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। ৮৬ বছর বয়সী বাদশাহকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
রাজ পরিবারের বিবৃতিতে বলা হয়েছে, সৃষ্টিকর্তা যেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ককে রক্ষা করেন। তিনি যেন স্বাস্থ্য ও সুস্থতা উপভোগ করেন।
চলতি বছরের শুরুতেই রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, বাদশাহ সালমানকে তার পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য রাজধানী রিয়াদে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০২০ সালে তার গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান

আপডেট সময় ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২