ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুইটার ব্যবহারে লাগবে টাকা, ঘোষণা মাস্কের

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কেনার পর থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক নিয়মিত আলোচনায় রয়েছেন। তিনি আর কী কী করতে পারেন বা তার পরিকল্পনায় আর কী রয়েছে এসব নিয়েও রয়েছে জল্পনা। আর এসবের মাঝে মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে, আগামী সময়ে টুইটার আর বিনামূল্যে ব্যবহার করা যাবে না।

এটি ব্যবহার করার জন্য টাকা খরচ করতে হতে পারে। টুইটারে দেওয়া এক বার্তায় নিজেই এই তথ্য জানিয়েছেন ইলন মাস্ক। বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

টুইটারে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক বলেছেন, ‘টুইটার সব সময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে। কিন্তু বাণিজ্যিক ও সরকারি ব্যবহারকারীদের জন্য সামান্য খরচ দিতে হতে পারে।’

অবশ্য এ বিষয়ে বিস্তারিত জানতে বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও টুইটার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

উল্লেখ্য, রেকর্ড ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কেনার চুক্তি করেছেন ইলন মাস্ক। এরপর থেকেই অনেক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে যে, সোশ্যাল মিডিয়া জায়ান্ট এই প্রতিষ্ঠানে অনেক বড় পরিবর্তন করতে চলেছেন ইলন মাস্ক।

টুইটার কেনার ঘোষণা দেওয়ার পর ইলন মাস্ক বলেছিলেন, যেকোনো গণতন্ত্রের জন্য বাকস্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। টুইটার হলো একটি ডিজিটাল টাউন স্কয়ার, যেখানে মানবতার ভবিষ্যত নিয়ে আলোচনা করা হয়।

আরও জানানো হয়েছিল, তিনি নতুন বৈশিষ্ট্যগুলোর সঙ্গে টুইটারকে আরও ভালো বা উন্নত করতে চান। টুইটে মাস্ক জানিয়েছিলেন, তিনি অ্যালগরিদম ওপেন সোর্স রেখে টুইটারের বিশ্বাসযোগ্যতা বাড়াতে চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টুইটার ব্যবহারে লাগবে টাকা, ঘোষণা মাস্কের

আপডেট সময় ১০:৫৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২