ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ২১

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

প্রায় আড়াই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া (ফাইল ছবি)

পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রাশিয়ার হামলায় দেশটির ২১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দোনেতস্কের গভর্নরের বরাত দিয়ে মঙ্গলবার (৩ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় দোনেতস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ‘অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রাশিয়ার সামরিক বাহিনীর হামলা ও গোলাবর্ষণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।’

তিনি বলেন, প্রায় এক মাস আগে ক্রামতোরস্ক শহরের একটি ট্রেন স্টেশনে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর থেকে রুশ আক্রমণে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

এদিকে ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার সেনাদের হামলায় একজন নিহত হয়েছেন। কচুবিভস্কি রুরাল কমিউনিটি ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছে, খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরহত হয়েছেন আরও চারজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ২১

আপডেট সময় ১০:৫২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২