ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পার্লামেন্ট কক্ষে পর্ন দেখার দায়ে ব্রিটিশ এমপির পদত্যাগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে

ব্রিটেনের পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে পদত্যাগ করেছেন দেশটির একজন সংসদ সদস্য। পদত্যাগকারী ব্রিটিশ ওই আইনপ্রণেতার নাম নিল প্যারিশ। তিনি দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সংসদ সদস্য ছিলেন।

রোববার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। অবশ্য পার্লামেন্টে বসে পর্ন দেখার দায়ে গত শুক্রবারই কনজারভেটিভ পার্টি অভিযুক্ত প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল।

কিন্তু তিনি স্বীকার করেন, পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবারও দেখেন। বিবিসির সাথে সাক্ষাৎকারে প্যারিশ বলেন, সেটা ছিল এক সাময়িক উন্মাদনা। এই ঘটনা নিয়ে তদন্ত শুরুর পর তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি’র পদ থেকে সরে যাওয়ার ঘোষণা করেন।

পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার

বিবিসি বলছে, ৬২ বছর বয়সী এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী ব্যাপারটি দেখে ফেলেন। তারা এনিয়ে অভিযোগ করার পর তুমুল হৈচৈ শুরু হয়।

তার ভাষায়, ‘আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।’

অবশ্য পার্লামেন্ট কক্ষে বসে নিল প্যারিশের এই কাণ্ডের কথা প্রকাশ পায় গত বুধবার। এরপর গত শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি প্যারিশকে সাময়িকভাবে বরখাস্ত করে। পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পার্লামেন্ট কক্ষে পর্ন দেখার দায়ে ব্রিটিশ এমপির পদত্যাগ

আপডেট সময় ০৯:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২