মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

লিবিয়া থেকে ফিরতে রাজি ২৪৪ বাংলাদেশি

  • আপডেট সময় বুধবার, ২৭ এপ্রিল, ২০২২, ১১.২৬ এএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

শনিবার পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ/ ছবি : সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে আটক পাঁচ শতাধিক বাংলাদেশির মধ্যে ৪০০ জনের পরিচয় নিশ্চিত হয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে ২৪৪ জন দেশে ফিরতে রাজি হয়েছেন।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আমরা ইতোমধ্যে ৪০০ জনের ইন্টারভিউ নিয়েছি। তারা সবাই বাংলাদেশি। তাদের মধ্যে ২৪৪ জন স্বেচ্ছায় দেশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বাকি ১৫৬ জন দেশে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ করেননি। যার কারণে তাদের নিবন্ধন করা যায়নি।

লিবিয়ার রাজধানী ত্রিপলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে শনিবার পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করে দেশটির পুলিশ।

এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, লিবিয়ায় আটক বাংলাদেশিরা দেশটির সেফ হোমে আছেন। তাদের দেশে প্রত্যাবর্তন করা হবে।

ভূমধ্যসাগর হয়ে বাংলাদেশিদের ইউরোপ যাত্রার সংখ্যাটা ঢাকার জন্য উদ্বেগের উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। আর এ সমস্যা সমাধানে সরকার আরও কঠোর অবস্থানে যাবে বলেও বার্তা দেন।

পররাষ্ট্র সচিব বলেন, ট্রাফিকিংয়ের বিষয়টাতে আমরা গুরুত্ব দিতে চাই। যারা এসব কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করার বিষয় আছে। অবৈধভাবে কেউ যাক, এটা আমরা চাই না। আমরা কখনই এটাকে প্রশ্রয় দেবো না। বৃহত্তর স্বার্থে আমরা এটাকে গুরুত্ব দিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com