শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

সেদিন রামদা উঁচিয়ে ভয় দেখিয়েছিলেন জোবায়ের

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ২.১৮ পিএম
  • ২২১ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জের সন্ত্রাসীদের গুলিতে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়ার (৪) নিহতের ঘটনায় প্রধান আসামি মো. রিমনের (২৩) স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসা জোবায়ের বিন নিজাম প্রকাশ পলাশকে (২৩) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

সোমবার (২৫ এপ্রিল) বেগমগঞ্জের হাজিপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের বসতঘর থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, তাসপিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. সবজেল হোসেনের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় জোবায়ের রামদা দিয়ে ঘটনাস্থলে মহড়া দেয় এবং ভীতিকর পরিবেশ তৈরি করে। কেউ যেন এগিয়ে আসতে না পারে, রামদা উঁচিয়ে সবাইকে সন্ত্রস্ত করে সে।

মো. শহীদুল ইসলাম আরও বলেন, আজ বিচারিক আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হবে। মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে মামলার প্রধান আসামি শুটার রিমনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। বৃহস্পতিবার শুটার রিমন ছাড়া বাকি চার আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন নোয়াখালীর একটি আদালত।

এ ছাড়া মামলার প্রধান আসামি মো. রিমন তাসপিয়াকে গুলি করে হত্যার ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com